1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

নয়াপল্টনে গণঅবস্থান কর্মসূচি করতে বাধা নেই: ডা. জাহিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৬৮৫ Views

১০ দফা যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে বিএনপির পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচি করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে সফল আলোচনা করেছি। বিএনপির অবস্থান কর্মসূচি করতে প্রশাসনের পক্ষ থেকে আর বাধা নেই। আগামীকাল পূর্বনির্ধারিত যে কর্মসূচি তা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করা হবে।

গত ৩০ ডিসেম্বর গণমিছিল পূর্ব সমাবেশ থেকে ১১ জানুয়ারি গণঅবস্থানের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তখন তিনি বলেছিলেন, ১১ জানুয়ারি ১০ দফা দাবি আদায়ে গণঅবস্থান করবেন দলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION