1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

আ. লীগকে উৎখাত এত সহজ নয়: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৭৩৬ Views

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে ধাক্কা দিলে পড়ে যাবে, বিষয়টা এত সহজ নয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি ১০ তারিখ নিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। ঢাক-ঢোল পিটিয়ে পরে চলে গেল গোলাপবাগে। তাদের সাথে জুটে গেছে অতি বাম, অতি ডান। সব অতিরা এক জায়গায় হয়ে গেছে। আমাদেরকে নাকি ক্ষমতা থেকে উৎখাত করবে। আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগকে উৎখাত এত সহজ নয়।

তিনি আরও বলেন, আমাদের আগে ২৯ বছর জিয়া, এরশাদ, খালেদা ক্ষমতায় ছিল। তারা কেন দেশকে উন্নত করতে পারেনি। তারা গণতন্ত্রের কথা বলে। ওদের জন্ম গণতন্ত্র থেকে হয়নি। মিলিটিরি ডিকটেটরের পকেট থেকে, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গণতেন্ত্রর চর্চা নিজের দলে করি, দেশেও করি। আজকে নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা, ইভিএম সবই আমরা চালু করেছি যাতে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে। ভোট দিয়ে যে রেজাল্ট আসবে সেটাই মানতে হবে।’

আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের নতুন কমিটির নেতা অধ্যাপক মো. আলী আরাফাত, তারানা হালিম, অধ্যাপক ফারজানা ইসলাম, রামেন্দ্র মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION