1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

শুধু তাদেরই মেরেছি যারা আমাদের নিরীহ মানুষকে মেরেছিল: রাজনাথ সিং

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৫৭ Views

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী নিখুঁতভাবে, সতকর্তা ও সংবেদনশীলতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে। যার কারণে বেসামরিক মানুষের ওপরে সামান্যও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বুধবার সীমা সড়ক সংগঠন বা বর্ডার রোডস অর্গানাইজেশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনাথ সিং।

পাকিস্তানে হামলা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে ভারতের সেনাবাহিনী সব দেশবাসীর মাথা উঁচু করে দিয়েছে। ভারতের সামরিক বাহিনী আজ নতুন ইতিহাস রচনা করেছে।”

“যে লক্ষ্যবস্তু ঠিক করা হয়েছিল, পরিকল্পনা এমনভাবেই করা হয়েছিল যে নিখুঁতভাবে সেই সব লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করা হয়েছে। কোনো অসামরিক নাগরিক স্থাপনা বা বেসামরিক মানুষের ওপরে সামান্যও প্রভাব পড়েনি- এতটাই সংবেদনশীল ছিল বাহিনী,” জানিয়েছেন রাজনাথ সিং।

তিনি বলেন, “আমরা শুধু তাদেরই মেরেছি যারা আমাদের নিরীহ মানুষকে মেরেছিল।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION