1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

অবশেষে ব্রাজিল দলে নেইমার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮৪৮ Views

এর আগে বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ম্যাচকে সামনে রেখে ৫২ সদস্যের দল ঘোষণা করেছিল ব্রাজিল। সে দলে প্রায় দেড় বছর পর ডাক পেয়েছিলেন নেইমার। সংশয় ছিল ২৩ সদস্যের দলে জায়গা পাবেন কি না! তবে সংশয়ের কালো মেঘ উড়ে গেছে। আর্জেন্টিনা ও কলম্বিয়া ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দলে ডাক পেয়েছেন নেইমার।

নেইমার এর আগে ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। এরপর আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেই নিজের পুরোনো রূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন নেইমার। সান্তোসের হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৩ গোলের পাশাপাশি ৩টিতে সহায়তা করেছেন, ম্যাচসেরা হয়েছেন চার ম্যাচে। এমন পারফরম্যান্সের পর কোচ দরিভাল জুনিয়র নেইমারকে দলে রেখেছেন।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৮ রাউন্ডের মধ্যে এখন পর্যন্ত ১২ রাউন্ডের খেলা হয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আছে ১০ দলের মধ্যে পঞ্চম স্থানে। বিশ্বকাপে জায়গা করতে হলে এই অবস্থান ধরে রাখতে হবে সেলেসাওদের। তবে চলতি মাসে ব্রাজিলের যে দুটি ম্যাচ, তাতে দুই প্রতিপক্ষই ওপরের দিকে থাকা দল। আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে, কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে চারে।

ব্রাজিল স্কোয়াড:

গোলকিপার: আলিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসর), এদেরসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: ভেনডারসন (মোনাকো), ওয়েসলি, লিও ওরটিস, দানিলো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মাগালহাস (আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), মুরিলো (নটিংহাম), গিলের্মে অ্যারানা (আতলেতিকো মিনেইরো)।

মিডফিল্ডার: আন্দ্রে (উল্ভস), ব্রুনো গিমেরেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), জোয়েলিংতন (নিউক্যাসল)

ফরোয়ার্ড: নেইমার (সান্তোস) এসতোভো (পালমেইরা), জোয়াও পেদ্রো (ব্রাইটন), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), স্যাভিনিও (ম্যানচেস্টার সিটি), ম্যাথিউস কুনহা (উল্ভস)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION