1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিউজার্সি ষ্টেট সাউথ বিএনপি যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের বাংলাদেশে নির্বাচনী প্রচারনায় সরব উপস্থিতি। বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ২৮ জন ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি নির্বাচনে বড় জয় পেতে পারেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট

আ.লীগের নির্বাচনী ‌‘গাইডলাইন’ আসতে পারে আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৫১৫ Views

আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হবে টুঙ্গিপাড়ায়। এতে নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টনসহ দলের সাংগঠনিক শৃঙ্খলায় আসতে পারে গাইডলাইন।

শনিবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্স-সংলগ্ন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা হবে। এটা হচ্ছে গত ২৪ ডিসেম্বর দলের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটির প্রথম বৈঠক। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

সভার আগে দুপুর ১২টায় আওয়ামী লীগের নব-নির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতারা দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলের সম্মেলন শেষ করা, সংগঠনকে চাঙা করা, অভ্যন্তরীণ কোন্দল নিরসনের তাগিদ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসতে সাধারণ মানুষের কাছে যাওয়ার দিকনির্দেশনা দেবেন বঙ্গবন্ধুকন্যা। সেই অপেক্ষায় রয়েছেন নতুন কমিটির নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION