1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশে রমজান শুরু কাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭৮ Views

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় কাল শনিবার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দেশটির সংবাদমাধ্যম অন্তরা জানিয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইন্দোনেশিয়ায় রমজান মাস শুরু হচ্ছে ১ মার্চ থেকে। সে হিসেবে আজ শুক্রবার রাতেই পড়া হবে প্রথম রোজার তারাবির নামাজ।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সন্ধ্যার দিকে ইন্দোনেশিয়ার ধর্ম ভবনে ‘ইসবাত’-এর বৈঠক হয়। সেখানে ধর্মীয় ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার থেকে প্রথম রমজান উদযাপন করা হবে। দেশটির ধর্মমন্ত্রী নাসরুদ্দিন ওমর এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ইসবাত বৈঠকে সবাই এই সিদ্ধান্তে উপনীত হয় যে, শনিবার (১ মার্চ) ১৪৪৬ হিজরি সনের রমজান মাস শুরু হতে যাচ্ছে।”

ইন্দোনেশিয়ায় কাল থেকেই রমজান শুরু হলেও তাদের প্রতিবেশী মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ২ মার্চ থেকে রমজান শুরু হতে যাচ্ছে। দুটি দেশই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। এরপর ইন্দোনেশিয়া জানায়, তাদের এখানে কালই রমজান শুরু হতে যাচ্ছে।

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১ মার্চ রমজান শুরুর ঘোষণা দেয়। এরপরই ইন্দোনেশিয়া থেকে একই ঘোষণা আসল। এখন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে চলছে চাঁদ দেখার প্রস্তুতি। ইসলামের জন্মস্থান সৌদি আরবে চাঁদ দেখার জন্য দূরবীনসহ বিভিন্ন যন্ত্র বসানো হয়েছে। এছাড়া সাধারণ মানুষদের খালি চোখেও চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। মক্কা সময় সন্ধ্যা ৬টা এবং বাংলাদেশ সময় রাত ৯টায় জানা যাবে, সৌদিতে কাল থেকে রমজান শুরু হতে যাচ্ছে কি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION