1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নিউজার্সী ষ্টেটের আটলান্টিক সিটিতে বাংলাদেশী খাবারের প্রথম রেষ্টুরেন্ট “হালাল ভাই”

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫৪ Views

আটলান্টিকসংবাদ নিউজ ডেস্ক: দীর্ঘ দুই যুগ পর আটলান্টিক সিটিতে কয়েক হাজার বাংলাদেশীকে দেশীয় স্বাদের খাবার পরিবেশনের প্রতাাশা নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি, সোমবার “হালাল ভাই “ রেষ্টুরেন্টের যাত্রা শুরু করলেন মোঃ সাইফুল ইসলাম সেলিম,এইচ এম আজমুল হক (তানিন) ও মোঃ দিনার ইসলাম।

নিউজার্সি ষ্টেটের আটলান্টিক সিটির ৩২০৬ আর্টিক এভিনিউস্থ  পর্ববর্তী জুনুজি পিজ্জা রেষ্টুরেন্টটি আগামীতে বাংলাদেশীদেরকে দেশীয় স্বাদের সব রকমের খাবার পরিবেশন করবেন বলে জানান প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার মো. সেলিম।

মো. সেলিম জানান, আটলান্টিক সিটি ও পার্শ্ববর্তী শহরে বসবাসরত হাজারো প্রবাসী বাংলাদেশীদের দেশীয় খাবারের চাহিদার কথা বিবেচনা করে তাঁরা এই রেষ্টুরেন্টটি শুরু করেছেন ।তিনি আরও জানান,ইফতারের বিভিন্ন রকমের  খাবার , মিষ্টি, জিলিপি সহ বিভিন্ন ধরনের বাংগালি খাবার সুলভ মূল্যে তারা পরিবশন করবেন। এছাড়াও জন্মদিন, বিবাহ, বনভোজনসহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানেও ক‍্যাটারিং সেবা প্রদান করবেন বলে তিনি জানান।

দীর্ঘ তেরো বছর ধরে নিউইয়র্ক এবং বষ্টনে কর্মরত অভিজ্ঞ শেফ এর তত্ত্বাবধানে তাদের রান্নার কাজ সম্পন্ন করা হবে। রমজানের প্রথম দিন থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে । রেষ্টুরেনটে বসে খাবারের পাশাপাশি টেক আউটেরও ব্যবস্থা রয়েছে ।

আটলান্টিক সিটিতে এই ধরনের রেষ্টুরেন্টের প্রয়োজনীয়তা অনুভব করলেও এই প্রথম দেশীয় রেষ্টুরেন্টের স্বাদ পাবে বাংলাদেশীরা । প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির প্রায় শতাধিক বাংলাদেশী গণ‍্যমান‍্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবাইকে বিরিয়ানী এবং জিলাপী পরিবেশন করা হয়।

মোঃ সাইফুল ইসলাম সেলিম,এইচ এম আজমুল হক তানিন ও মোঃ দিনার ইসলাম জানান প্রথম রমজান থেকে তাঁরা প্রবাসী বাংলাদেশিদেরকে ইফতার এবং ডিনার পরিবেশন করবেন। তারা বিভিন্ন মসজিদে এং বাসায় সুলভ মূল্যে ইফতার এবং ডিনার পরিবেশনের প্রতিশ্রুতি দিয়ে সবাইকে অর্ডার দেওয়ার জন্য অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION