1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

সোমালিয়ায় ভয়াবহ বোমা হামলা, নিহত ৩৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৭৪০ Views

সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আট সদস্য রয়েছেন। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

বুধবার (৪ জানুয়ারি) এ তথ্য জানান দেশটির একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা।

এটি আল কায়েদার সহযোগী সংগঠন আল শাবাবের ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা। গত বছর থেকে বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চল থেকে সরিয়ে দিতে শুরু করে সরকারি বাহিনী এবং তাদের মিত্র মিলিশিয়া গোষ্ঠী।

হিরশাবেল রাজ্যের ডেপুটি পুলিশ কমিশনার হাসান-কাফি মোহাম্মদ ইব্রাহিম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। তারা নারী ও শিশু।

তিনি বলেন, ৯ জন সদস্যের একটি পরিবারের মাত্র একটি শিশু বেঁচে আছে। এ ছাড়া অন্যান্য পরিবারগুলোও তাদের অর্ধেক সদস্য হারিয়েছে। দুটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে বহু বেসামরিক বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মহাস জেলা কমিশনার মুমিন মোহাম্মদ হালানে রাষ্ট্রীয় রেডিওকে বলেন, একটি বোমা তার বাড়ি লক্ষ্য করে এবং অন্যটি এক কেন্দ্রীয় আইন প্রণেতার বাড়িতে আঘাত হানে।

২০০৭ সাল থেকে সোমালিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছে জঙ্গি সংগঠনটি। গত বছর তাদেরকে মহাস তথা হিরান থেকে তাড়িয়ে দিয়েছিল সরকারি বাহিনী ও ম্যাকাউইসলে নামে পরিচিত মিত্র মিলিশিয়া গোষ্ঠী। এ সময় যুক্তরাষ্ট্র এবং আফ্রিকান ইউনিয়নের সৈন্যদের কাছ থেকে সমর্থন পেয়েছে সরকারি বাহিনী ও ম্যাকাউইসলে।

প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের সরকার বলছে, এসব অভিযানে শত শত আল শাবাব যোদ্ধা নিহত হয়েছে এবং কয়েক ডজন বসতি পুনরুদ্ধার করা হয়েছে। যদিও তার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION