1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৮০০ Views

ইসরায়েলের সাধে যুদ্ধের মধ্যে আরও ৮২ প্রবাসী বাংলাদেশি লেবানন থেকে দেশে পৌঁছেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৬৯৭ বাংলাদেশি দেশে ফিরলেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১১টায় লেবানন থেকে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটযোগে দেশে ফেরেন ৮২ প্রবাসী।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এদের দেশে ফিরেছেন।

এর মধ্যে ৭৬ জন সম্পূর্ণ সরকারি খরচে এবং ৬ জন আইওএমের অর্থায়নে এসেছেন।

জানা যায়, দেশে আসা ৭৬ জন বৈরুতে বাংলাদেশ দূতাবাসে রেজিস্ট্রেশন করেছিলেন এবং বাকি ৬ জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় রেজিস্ট্রেশন করেন। এ পর্যন্ত ১১টি ফ্লাইটে সর্বমোট ৬৯৭ বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।
বিজ্ঞাপন

প্রত্যাবাসন করা এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ পর্যন্ত দেশটিতে একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION