1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস প্রাথী জো সেলারনোর সাথে আসাল নিউজার্সী চেপ্টারের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১০৪১ Views

আটলান্টিকসংবাদ ডেস্ক:  গত ১৭ অক্টোবর,২০২৪ বৃহস্পতিবার  ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস প্রাথী  জো সেলারনো আটলান্টিক সিটির লোকাল ফিফটি ফোর এবং আসাল নিউজার্সী চেপ্টারের নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। তিনি  ইউ এস নিউজার্সী ডিস্ট্রিক্ট-২  থেকে কংগ্রেস প্রার্থী। প্রিন্সটন বিশ্ববি্দ্যালয় এবং রাটগার্স বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী কংগ্রেস প্রার্থী জো সেলারনোকে ইতিম্ধ্যে সমর্থন জানিয়েছে সাউথজার্সীর অন্যতম এই দুইটি বৃহত্তম লেবার সংগঠন।

সভায় জো সেলারনো বলেন আমি সব সময় লেবার সংগঠনের সমর্থক। তিনি এই দুইটি সংগঠনের যে কোন ন্যায্য দাবীর পক্ষ্যে কাজ করবেন বলে জানান।

তিনি বলেন নিউজার্সীর সাউথজার্সীতে বর্তমানে বিপুল পরিমান সাউথ এশিয়ান বসবাস করছেন ।কর্মক্ষেত্রে এবং বিভিন্ন স্থানে এই সকল সাউথ এশিয়ানরা বৈষম্যের শিকার হচ্ছেন বৈষম্যে সমর্থনকারী প্রেসিডেন্ট প্রার্থী ডোনান্ড ট্রাম এবং তার দোষর নিউজার্সীর প্লিফ-প্লফ রাজনীতিবিদ জেফ বেন ড্র এর ভূল রাজনীতির কারনে।

তিনি সকল ইমিগ্রেন্টদের সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান। এছাড়াও আসাল সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জো সেলারনো।

আসাল নিউজার্সী চেপ্টারের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্ত্বে এবং লোকাল ফিফটি ফোর কর্মকর্তা সাঈদ শহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কংগ্রেস সদস্য প্রার্থী জো সেলারনো ছাড়াও বক্তব্য রাখেন লোকাল ফিফটি ফোর কর্মকর্তা হাভিয়ার সোটো এবং আসাল নিউজার্সী চেপ্টারের নির্বাহী পরিচালক আকবর হোসাইন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION