1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিউজার্সি ষ্টেট সাউথ বিএনপি যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের বাংলাদেশে নির্বাচনী প্রচারনায় সরব উপস্থিতি। বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ২৮ জন ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি নির্বাচনে বড় জয় পেতে পারেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট

বাংলাদেশী আমেরিকান এলায়েন্স অব নিউজার্সির (BAAN) প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৪৮০ Views

আটলান্টিক সংবাদ ডেস্ক: গত ৮ অক্টোবর, ২০২৪ মঙ্গলবার আটলান্টিক সিটির ফ্যামেলি পিজায়  অনুষ্ঠিত হয় গেল বাংলাদেশী আমেরিকান এলায়েন্স অব নিউজার্সির (BAAN) প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। আমেরিকার মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত সংগঠনটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছিলনা  অন্যান্য অনুষ্ঠানের মত ঝাকজমকপূর্ন আয়োজন । স্বল্প পরিসরে শুধুমাত্র কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাপতি  সৈয়দ মোঃ কাউছার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ।তিনি  বলেন সময়ের স্বল্পপতার কারনে সংগঠনের বাইরের কোন অতিথীকে আমন্ত্রন জানানো হয়নি। এছাড়াও  নেতৃবৃন্দের মধ্যে  অনেকের কাজের ব্যস্ততা এবং ভূল বুঝাবুঝির কারনে এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাই উপস্থিত হতে পারেননি। তিনি দীর্ঘ এক বছরে সংগঠনের সাথে সম্পৃক্ত সকল নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।

আগামীতে সকল স্বক্রিয় নেতা-কর্মীদের সাথে আলাপ আলোচনা করে  অনুষ্ঠানের পরিকল্পনা  গ্রহন করার আশা ব্যক্ত করেন।তিনি আরও বলেন আমি চেষ্ঠা করেছি সবাইকে সাথে নিয়ে বাংলাদেশী আমেরিকান এলায়েন্স অব নিউজার্সিকে একটি মেইন স্ট্রীম রাজনীতির জন্য প্লাটফর্ম হিসাবে তৈরী করার জন্য কিন্তু সিটির  বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমাদের সকলের সম্পৃক্ততার কারনে কোন মতে প্রভাবমুক্ত হয়ে কাজ করা সম্ভব হয়নি। আমরা সকলেই ভূলে যাই সামাজিক সংগঠনের কাজ শুধুমাত্র বাংলাদেশীদেরকে সামাজিকভাবে বিভিন্ন কাজে সহযোগিতা করা।কমিউনিটিকে মেইন স্ট্রীম রাজনীতির প্রতি উৎসাহিত করাই ছিল বাংলাদেশী আমেরিকান এলায়েন্স অব নিউজার্সির মূল উদ্দেশ্য।

তিনি বলেন এক বছরে কোন সংগঠন তার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারেনা যেখানে  অন্যান্য সংগঠনের লেগেছে এক থেকে দুই যুগ।একে-অপরকে সহযোগিতা এবং শোধরিয়ে  আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে  ব্যক্তির ছেয়ে সংগঠন বড়।ব্যক্তির সমালোচনা করার অধিকার সবার রয়েছে কিন্তু তা হতে হবে গঠনমূলক।সংগঠনের কারো প্রতি অপমানমূলক  আচরন প্র্রদর্শন করে, সংগঠনকে সাংগঠনিকভাবে  শক্ত ভিত্তির উপর দাঁড় করানো যায়না।দেশীয় রাজনীতির সংশ্লিষ্ঠতার প্রতি অবজ্ঞা না করে, নিজেদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করে, নেতৃবৃন্দের মধ্যে  ভুল বুঝাবুঝির অবসান করে আগামীতে কাজ করার প্রত্যয় করেন।এছাড়াও সকলের  মতামতের ভিত্তিতে কমিটিকে নতুনভাবে ঢেলে সাজিয়ে  একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তিনি জানান।

সভাপতি উপস্থিত সকলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সবশেষে সকলে মিলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION