1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিক ১৭৫

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬১৩ Views

গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১শ ৭৫ জন সাংবাদিক নিহত ও আহত হয়েছেন ৩শ ৬৫ সাংবাদিক।

এছাড়া ১শ ৭৮ জন সাংবাদিককে আটক করা হয়। এখনো তাদের হাতে আটক রয়েছেন ৩৬ জন সাংবাদিক। হতাহত ও আটকদের মধ্যে নারী সাংবাদিকেরাও রয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর গাজা উপত্যকা ও পশ্চিম তীরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ-এর হামলায় তারা হতাহত ও আটক হন।

বুধবার (৯ অক্টোবর) ‘দ্য প্যালেস্টাইন মিডিয়া ফোরাম’-এর বরাত দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকাভিত্তিক ওয়েবসাইট ‘ডেজ অব প্যালেস্টাইন’ এ খবর জানায়।

খবরে বলা হয়, ফোরাম জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে এ পর্যন্ত মোট ১শ ৭৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।
ওয়েবসাইটি জানায়, এই একবছরে গাজায় ইসরায়েলের অপরাধ সংগ্রহ করার সময় ১শ ৭৮ জন সাংবাদিককে আটক করে নিয়ে গেছে আইডিএফ।

‘দ্য প্যালেস্টাইন মিডিয়া ফোরাম’ জানায়, ইসরায়েলের হামলার কারণে গাজার ২৫টি রেডিও স্টেশন বন্ধ হয়ে গেছে। এছাড়া সংবাদমাধ্যমের অফিস ধ্বংস হয়েছে। কোনো সাংবাদিক তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হয়েছেন। কেউ কেউ তাদের বাড়িঘর ছাড়া হয়েছেন।

কোনো কোনো সাংবাদিক সংবাদ সংগ্রহের সামগ্রী হারিয়েছেন। কারোটা ধ্বংসস্তূপে চাপা পড়েছে। কারো কারোটা ভেঙেচুরে গেছে। কারো কারোটা ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ফোরাম জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর হামলার শিকার হয়ে অনেক সাংবাদিক তাদের সংবাদ বিশ্বের বিভিন্ন সংবাদপত্রের অফিসে পাঠাতে পারছেন না।

ফোরাম আরো জানায়, ইসরায়েলি হামলার কারণে ১শ ৮২টি সংবাদমাধ্যমের অফিস ধ্বংস হয়েছে। এখনো ৩৬ জন সাংবাদিক ইসরায়েলি বাহিনীর হাতে আটক রয়েছেন।

সাংবাদিকেরা যাতে তাদের পেশার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেন, সে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান জানিয়েছে দ্য প্যালেস্টাইন মিডিয়া ফোরাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION