1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

মানিকগঞ্জে ১৫ গুণী শিল্পীকে সম্মাননা প্রদান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৪৬৩ Views

সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জে ১৫ জন গুণী শিল্পীকে বিশেষ সম্মাননা, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে সাংস্কৃতিক মন্ত্রনালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অঙ্গনে ২০১৮, ১৯ ও ২০২০ সালে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ১৫ জন গুণী শিল্পীকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমির পরিচালক সেলিনা বেগমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, বিশিষ্ট অভিনেত্রী ও পরিচালক অরুনা বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা হলেন, লোক সংস্কৃতিতে সামগ্রীক অবদানের জন্য – মো. আবুল বাশার আব্বাসী (২০১৮), কণ্ঠ সংগীত -বিউটি আক্তার (২০১৮), যাত্রা শিল্পী- গোকুল ঘোষ (২০১৮), চারুকলা পরিমল চন্দ্র অধিকারী (২০১৮), নাট্যকলা-হরিপদ সূত্রধর (২০১৮), কণ্ঠ সংগীত- রতন কুমার সাহা (২০১৯), সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক – আবুল ইসলাম শিকদার (২০১৯), চারুকলা- গোপাল চন্দ্র পাল (২০১৯), যাত্রা শিল্পী – তাপস সরকার (২০১৯), যন্ত্র সংগীত মো. তসলিম উদ্দীন (২০১৯), সৃজনশীল সংস্কৃতিক সংগঠন – সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (২০২০), চারুকলা – মো. খোরশিদ আলম (২০২০), কণ্ঠ সংগীত রুমানা ইসলাম (২০২০), যন্ত্র সংগীত – গোবিন্দ চন্দ্র রায় (২০২০) এবং লোক সংস্কৃতিক – মো. হাকিম উদ্দীন (২০২০)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION