1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

আওয়ামী লীগের ২২তম সম্মেলনের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৭৬৩ Views

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন-পায়রা উড়িয়ে তিনি সম্মেলনের উদ্বোধন করেন।

এর আগে শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন।

গাওয়া হয় জাতীয় সংগীত। পায়রা ওড়ানোর পর বেলুন উড়িয়ে শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসন গ্রহণ করেন।

পতাকা উত্তোলনের পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেন। এরপরই আধা ঘণ্টা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শেষে শোক প্রস্তাব উত্থাপন করবেন দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সম্মেলনে অংশ নিতে সারা দেশ থেকে হাজারো নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সম্মেলনস্থলে। সারা দেশ থেকে বাস, মাইক্রোবাস ও লঞ্চে করে রাতেই ঢাকায় এসেছেন অনেক নেতাকর্মীরা।

ছোট ছোট মিছিল নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সম্মেলন স্থলে। নেতাকর্মীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করবেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম। সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হবে। এবারের জাতীয় সম্মেলনে সারাদেশ থেকে প্রায় সাত হাজার কাউন্সিলর এবং লক্ষাধিক ডেলিগেট ও নেতাকর্মী অংশ নেবেন।

শনিবার বিকেল ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হবে কাউন্সিল অধিবেশন। এই অধিবেশনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। দলের নেতৃত্ব নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION