1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

ময়মনসিংহে ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৬২৪ Views

ময়মনসিংহে ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় মিনি ট্রাক চালক লিটন মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লিটন মিয়া (৪৫) নেত্রকোনা জেলার সদর উপজেলার জয়নগর দক্ষিণপাড়ার মো. খোরশেদ আলমের ছেলে। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে ওই দিন ভোরে নগরীর পাটগোদাম-শম্ভুগঞ্জ মহাসড়কের টুল ঘর এলাকা থেকে চিনিসহ ট্রাক জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নগরীর টুল ঘর এলাকায় ঢাকাগামী একটি মিনি ট্রাক তল্লাশি চালানো হয়। তল্লাশি করে ওই ট্রাক থেকে ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় ট্রাক চালক লিটন মিয়াকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর চালক লিটন মিয়াকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION