1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

মেসিরূপী মারাদোনা, ৮৬ যেন ফিরে এলো!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৬৮০ Views

কিছু কিছু ছবি থাকে যা ইতিহাসে নিজের ছাপ ফেলে দিয়ে যায়। সেই একটি ছবি দশকের পর দশক মানুষের মনে গেঁথে থাকে। মানুষ সেই ছবিটার মুহূর্তকেই যেন আবার নতুন করে উপভোগ করতে চায়, সেই মুহূর্তে বাঁচতে চায়। এমনই এক ছবি হল ১৯৮৬-র বিশ্বকাপ জয়ের পর সতীর্থদের কাঁধে চড়ে উল্লাসে মাতা মারাদোনার। সেই ছবি মারাদানো হওয়ার ইচ্ছে ছিল লিওনেল মেসিরও।

মেসির সতীর্থরাও চাইতেন, মেসিকে সেই মুহূর্ত ‘উপহার’ দিতে। ২০২২ সালে কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার জয়ের পর মারাদোনার সেই মুহূর্ত ফিরে এলো। সতীর্থ, বন্ধু আগুয়েরোর কাঁধে চেপে বিশ্বকাপের ট্রফি মাথার ওপর তুললেন মেসি। উঠল তার নামের জয়ধ্বনি।

অনেকেই মনে করেছিলেন ১৯৮৬ সালে মারাদোনার সেই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটবে না। তবে মেসি পুনরাবৃত্তি ঘটালেন সেই মুহূর্তের। ৩৬ বছর পর শুধু বিশ্বকাপই জিতলেন না, নিজেকে কার্যত মারাদোনার সমকক্ষ করে তুললেন মেসি। এ মেসি আজ ‘রাজপুত্র’ নন, তিনিই রাজা।

ব্যক্তিগত ভাবে ফুটবল বিশ্বের সব সম্মান তার ঝুলিতে ছিল। এমন কী, এর আগে বিশ্বকাপ না জিতলেও ‘গোল্ডেন বল’ জিতেছিলেন ২০১৪ সালে। তবে ক্যারিয়ারের শেষ লগ্নে এসে নিজের সবটা উজার করে দিয়ে বিশ্বকাপটাও জিতলেন।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে তো অনেকেই মনে করেছিলেন, মেসির মধ্যে হয়ত মারাদোনার ‘ভুত’ ঢুকেছে। না, খেলার জন্য নয়। সে তো গত ১৬ বছর ধরেই মেসির তুলনা হয়ে আসছে মারাদোনার সঙ্গে। তবে ‘শান্ত’ মেসির ‘রাগ’ দেখেই মেসির মধ্যে মারাদোনার ‘ছায়া’ দেখতে পেয়েছিলেন অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION