1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

পিটার হাসের ঘটনায় পরদিনই উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৯৪ Views

রাজধানীর শাহীনবাগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হা‌সের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নি‌য়ে পরদিনই যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের স‌ঙ্গে কথা বলেছেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু। তখন ওয়া‌শিংট‌নের পক্ষ থে‌কে রাষ্ট্রদূ‌তের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানা‌নো হ‌য়ে‌ছে বলে জানা গেছে।

রোববার (১৮ ডি‌সেম্বর) ঢাকা ও ওয়া‌শিংট‌নের কূট‌নৈ‌তিক সূত্র এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে।

কূট‌নৈ‌তিক সূত্র জানায়, ১৪ ডিসেম্বর শাহীনবাগের ঘটনার পরদিন ১৫ ডি‌সেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে ডোনাল্ড লু আলোচনা ক‌রেন। ওই আলোচনায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘটে যাওয়ার ঘটনার বিষ‌য়ে উদ্বেগ জা‌না‌নো হ‌য়ে‌ছে। বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূতের নিরপত্তার বিষয়টিতে উদ্বেগ জানিয়েছেন লু।

এ বিষ‌য়ে রোববার (১৮ ডি‌সেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রস‌চি‌ব মাসুদ বিন মো‌মে‌নের মু‌খোমু‌খি হন ক‌য়েকজন সাংবা‌দিক। বিষয়‌টি নি‌য়ে জান‌তে চাইলে স‌চিব ব‌লেন, হয়‌তো কনসাল‌টেশ‌নের জন্য গি‌য়ে‌ছিল (রাষ্ট্রদূত)।

এ বিষ‌য়ে ঢাকার পক্ষ থে‌কে উদ্বেগের কারণ আছে কি না জান‌তে চাই‌লে স‌চিব ব‌লেন, উদ্বেগের কো‌নো কারণ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION