1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

সাংবাদিক মাসউদ হত্যায় ৭ আসামির জামিন নামঞ্জুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৭২২ Views

বরগুনা প্রেসক্লাবে আটকে রেখে কতিপয় সদস্যের মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক তালুকদার মাসউদের মৃত্যুর ঘটনায় হত্যা মামলায় সাত আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার বরগুনার মূখ্য বিচারিক হাকিম আদালতে মামলার আটজন আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. হারুন অর রশীদ সাতজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোর্ট পুলিশ ইন্সপেক্টর অশোক কুমার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার ১৩ নম্বর আসামি জাফর হাওলাদার ঘটনার সময় দেশের বাহিরে থাকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

আসামিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আবদুর রহমান। জামিন শুনানিতে অংশ নেন এড. লুৎফুর রহমান, এড. সেলিনা আক্তার, এড. মীর্জা হুমাউন কবির বাচ্চু, এড. মামুন মোল্লা প্রমুখ।

জামিন প্রার্থনা করে আইনজীবীরা বলেন, তালুকদার মাসউদ হত্যার সাথে আসামিরা কেউ জড়িত নয়। সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্র ভাবে এই মামলা দায়ের করা হয়েছে। আসামিরা সকলে নির্দোষ, তারা জামিন পেতে পারে।

আসামি পক্ষের জামিন আবেদনের বিরোধীতা করে রাষ্ট্রপক্ষের জিআরও অশোক কুমার বলেন, এটি একটি আলোচিত হত্যা মামলা। মামলা তদান্তীন থাকাবস্থায় আসামিদের জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। উভয় পক্ষের বক্তব্য শেষে বিচারক এজাহারের ১৩ নং আসামি মো. জাফর হোসেন হাওলাদারের জামিন মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION