1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

ডিজিটাল ওয়্যারলেস সিস্টেম চালু করল ডিএমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৮ Views

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) তথ্য সেবা উন্নতিকরণ ও নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে ডিজিটাল ওয়্যারলেস অপারেটিং সিস্টেম চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ থেকে আব্দুল গনি রোডের ডিএমপি কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলে ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কিছু বেতারযন্ত্র অ্যানালগ ও কিছু বেতারযন্ত্র ডিজিটাল ছিল। অ্যানালগ থাকার কারণে কিছু তথ্য অন্য কারোর হাতে চলে যেত। বিষয়টি নজরে এলে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়।

কমিশনার আরো বলেন, এখন থেকে সব বেতারযন্ত্র ডিজিটাল হওয়ার কারণে এই সিস্টেমে কেউ ইন্টারসেকশন করতে পারবে না। কোনো সেট ব্যবহারকারী বা কোনো কর্মকর্তা এই সেটের মাধ্যমে তথ্য ফাঁস করলে তা এই সিস্টেমে ধরা পড়ে যাবে।

ওয়ারলেস ব্যবহারকারী ও সব কর্মকর্তাকে সচেষ্টভাবে এ প্রযুক্তি ব্যবহার করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION