1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

‘বর্ডার’ এখন ‘সুলতানপুর’

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৭৩৩ Views

নির্মাতা সৈকত নাসির নির্মাণ করেছেন সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাপন নিয়ে ‘বর্ডার’ নামে চলচ্চিত্র। ছবিটিতে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন অধরা খান।

ছবিটি মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। কিন্তু সে সময় সিনেমাটির নাম ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানান বোর্ড সদস্যরা। ‘বর্ডার’ সিনেমার নাম পরিবর্তন করা হয়েছে। ‘সুলতানপুর’ নামে ছবিটি মুক্তি পাবে। সেন্সর বোর্ডের আপত্তি অনুযায়ী নাম পরিবর্তন ও দৃশ্য সংশোধন করে ফের জমা দেওয়া হলে এবার আনকাট ছাড়পত্র পায় ছবিটি।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ডের সদস্য সোহানুর রহমান সোহান ছবিটি দেখেছেন। তিনি বলেন, ‘সৈকত মেধাবী পরিচালক। ছবিটি দারুণ বানিয়েছে। হয়তো কিছু দৃশ্য ও সংলাপ এদিক-সেদিক করতে হয়েছে। সেটাতে ছবির কোনো ক্ষতি হয়নি। বরং সৈকত আলোচনা-সমালোচনা থেকে আরো দূরে থাকতে পারবে। বর্ডার শব্দটা খুব সংবেদনশীল। ছবির নাম বর্ডার না রাখাটাই ভালো হয়েছে বলে আমার মনে হয়। আমি সৈকতের ছবির জন্য শুভ কামনা জানাই।

সৈকত নাসির জানান, বর্ডার-এর পরিবর্তিত নাম ‘সুলতানপুর’। ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে এবার। এমনকি সেন্সর বোর্ডের সদস্যরা ফোন করে ছবিটির প্রশংসা করেছেন।

একই সঙ্গে নির্মাতা জানান, ছবিটি নতুন বছরের শুরুর দিকে অর্থাৎ আগামী জানুয়ারি মাসে মুক্তির পরিকল্পনা রয়েছে।

সুলতানপুর ছবির কাহিনি লিখেছেন আসাদ জামান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। আরো আছেন সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION