1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিউজার্সি ষ্টেট সাউথ বিএনপি যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের বাংলাদেশে নির্বাচনী প্রচারনায় সরব উপস্থিতি। বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ২৮ জন ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি নির্বাচনে বড় জয় পেতে পারেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট

বিএনপির ছয় এমপির আসন শূন্য ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৫৪৫ Views

বিএনপি দলীয় ছয় সংসদ সদস্য পদত্যাগ করায় তাদের সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়।

বিএনপি দলীয় ছয় সদস্যের সংসদীয় আসন শূন্য ঘোষণা করে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, ১১ ডিসেম্বর সকালে তারা পদত্যাগ করায় এসব আসন শূন্য হয়েছে।

শূন্য ঘোষণা করা আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২ এবং সংরক্ষিত নারী আসনের (মহিলা আসন-৫০)।

এর আগে, রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির এমপিরা।

ছয়জনের নাম উল্লেখ করে সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত আলাদা আলাদা গেজেটে বলা হয়েছে, ১১ ডিসেম্বর পূর্বাহ্ণে পদত্যাগ করায় একাদশ সংসদের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদের স্ক্যান করা সই ও ইমেইলে পাঠানো পদত্যাগপত্র ‘স্বাক্ষরযুক্ত’ বিবেচিত না হওয়ায় তাকে আবার জমা দিতে হবে। এ সংসদ সদস্য অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এক সপ্তাহ পরে স্ব-স্বাক্ষরে পদত্যাগপত্র জমা দেবে বলে বিএনপির পদত্যাগকারী এমপিরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION