1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

হাতের নাগালে নেই সবজি, হিমশিম খাচ্ছে ক্রেতারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৬৫৬ Views

আবারও অস্থির হয়ে উঠছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। গত কয়েকদিনের ব্যবধানে কিছু কিছু পণ্যের দাম কমলেও বেশির ভাগ পণ্যের দাম বেড়েছে ১০-২০ টাকা পর্যন্ত। এতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। অন্যদিকে দাম বেশির কারণে বিক্রি কম হওয়ায় খুশি নন বিক্রেতারাও।

শুক্রবার (১৩ অক্টোবর) সরেজমিনে রাজধানীর কাওরান বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৪ টাকা দরে, পটল ৭৫-৮০ টাকা, টমেটো ৯০ থেকে ১০০ টাকা। তবে পেঁয়াজের দাম একটু কমলেও সঠিক দাম নিয়ে কথা বলতে চান নি বেশির ভাগ ব্যবসায়ী।

এদিকে এক দিনের ব্যবধামে ২৫ টাকা বেড়েছে শিমের দাম। বাজারে ১ কেজি শিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা। যা গতকাল বৃহস্পতিবার বিক্রি হয়েছে ১৫০-১৬০ টাকা দরে৷ শিমের মত আগুন লেগেছে বেগুনেও, খুচরা বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, প্রতি কেজি বেগুনে একদিনের ব্যবধানে দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION