1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

দাপুটে জয়ে আত্মবিশ্বাস পেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪৫ Views

শেষ কিছু দিনের ঘটনাপ্রবাহ বাংলাদেশ ক্রিকেটকে কেবল পেছন দিকেই টেনেছে। বিশ্বকাপের ঠিক আগে এমন কিছু যে কল্যাণকর কিছু নয়, তা কে না জানে! তবে সেসব নেতিবাচকতাকে একপাশে ঠেলে মনোযোগটা আবার ক্রিকেটে ফেরানোটা জরুরি ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সে সুযোগটা পেয়েছিল বাংলাদেশ। সেটা লুফেও নিল দারুণভাবে। লঙ্কানদের হারাল ৭ উইকেটের বিশাল এক ব্যবধানে। তাতে বিশ্বকাপের আগে মহাগুরুত্বপূর্ণ আত্মবিশ্বাসটাও ফিরে পাওয়ার কাজটা সারল সাকিব আল হাসানহীন বাংলাদেশ দল।

এশিয়া কাপে পাঁচ ম্যাচ থেকে জয় ছিল দুটিতে। এরপর সবশেষ হোম সিরিজে নিউজিল্যান্ডের কাছেও হার। দলের পারফর্ম্যান্সের গ্রাফটা নিম্নমুখিই ছিল। এরপর দল ঘোষণার ঠিক আগে-পরে সিনিয়রদের নিয়ে নানা জলঘোলা হলো, তাতে ক্রিকেট থেকে মনোযোগটাই তো গিয়েছিল সরে! সঙ্গে যোগ করুন ম্যাচের আগের দিন রাতে অধিনায়ক সাকিব আল হাসানের চোট। ম্যাচ শুরুর আগে এর চেয়ে ব্যাকফুটে বোধ হয় আর থাকা সম্ভব ছিল না বাংলাদেশের।

সাকিব নেই, সঙ্গে ডেপুটি নাজমুল হোসেন শান্তও নেই; দুজনের অনুপস্থিতিতে মেহেদি হাসান মিরাজকে করা হলো অধিনায়ক। তবে টস ভাগ্যটা গেল শ্রীলঙ্কার সঙ্গেই। এরপর ম্যাচের শুরুটাও। শ্রীলঙ্কা কোনো উইকেট না হারিয়েই তিন অঙ্ক ছুঁল যখন, তখন ইনিংসের ১৫ ওভারও শেষ হয়নি। এরপর সেখান থেকে দারুণভাবেই ফিরে এল বাংলাদেশ। সেটার কৃতিত্ব বোলার আর ফিল্ডারদের। শেখ মাহেদি হাসান শুরুটা করে দিয়েছিলেন। তার তিন উইকেটের সঙ্গে মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম আর তানজিম সাকিবদের বোলিংয়ে লঙ্কানদের চেপে ধরে বাংলাদেশ, পায় ২৬৪ রানের লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION