1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৭৮৫ Views

বাংলাদেশের বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের হয়রানি, গ্রেফতার এবং বিরোধী দলের সমাবেশ করতে বাধা দেওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৬ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র নেড প্রাইস এক প্রশ্নের জবাবে এই উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, আইনের শাসনের প্রতি সম্মান দেখাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে আমরা সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই।

নেড প্রাইস বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, মতপ্রকাশে স্বাধীনতা রক্ষা করা, সমাবেশ ও শান্তিপূর্ণ জমায়েত নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

কোনও দল বা প্রার্থীকে ভীতি প্রদর্শন বা কেউ সহিংস আচরণের শিকার যেন না হয়, সেটি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেড প্রাইস আরও বলেন, সত্যিকারের নির্বাচনে প্রার্থীরা সহিংসতা ও হয়রানিমুক্ত পরিবেশে ভোট করবেন। সহিংস ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করার জন্য আমরা সরকারকে উৎসাহিত করছি।

এ সময় তিনি বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, সম্প্রতি পিনাকী ভট্টাচার্যসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা নিয়ে আমরা অবগত আছি। এই আইন নিয়ে আমাদের উদ্বেগের কথা আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। আমাদের মানবাধিকার প্রতিবেদনেও আমরা এ নিয়ে কাজ করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION