1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

নৌ-মহড়া আন্তর্জাতিক ফ্লিট রিভিউর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৭৬১ Views

কক্সবাজার সমুদ্রসৈকতের ইনানী বিচে ২৮ দেশের নৌবাহিনীর অংশগ্রহণে ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে তিনি এ সম্মেলনে উদ্বোধন ঘোষণা করেন।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৮টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে প্রথমবারের মতো ফ্লিট রিভিউয়ের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশসহ ২৮ দেশের ৪৩টি যুদ্ধজাহাজ, দুটি বিএন এমপিএ, চারটি বিএন হেলিকপ্টার অংশ নিয়েছে।

কক্সবাজারকে পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বে নতুন করে পরিচয় করিয়ে দিতে ‘সীমানা ছাড়িয়ে বন্ধুত্ব’ প্রতিপাদ্যে নৌবাহিনীর উদ্যোগে এই আন্তর্জাতিক ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হচ্ছে।

নৌবাহিনী জানিয়েছে, এবারের ফ্লিট রিভিউতে গভীর সাগরে যৌথ উদ্ধার ও অনুসন্ধান অভিযানে জোর দেয়া হবে। ফলে দেশগুলোর মধ্যে শুধু বন্ধুত্ব আর ভ্রাতৃত্বই সহজ হবে না, দমন করা যাবে সমুদ্র চোরাচালানি, মানব পাচার ও আন্তর্জাতিক সন্ত্রাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION