1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

নাম বদলে সেন্সর পেল অধরার সিনেমা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৯১ Views

সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাপন নিয়ে ‘বর্ডার’ নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন সৈকত নাসির। সিনেমাটি মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। কিন্তু সে সময় সিনেমাটির নাম ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানান বোর্ড সদস্যরা।
‘বর্ডার’ পরিবর্তন করে এরপর সিনেমাটির নাম রাখা হয় ‘সুলতানপুর’। সেন্সর বোর্ডের আপত্তি অনুযায়ী নাম পরিবর্তন ও দৃশ্য সংশোধন করে ফের জমা দেওয়া হলে এবার আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এর অন্যতম চরিত্রে অভিনয় করেছেন অধরা খান।

নির্মাতা সৈকত নাসির জানান, ‘বর্ডার’-এর পরিবর্তিত নাম ‘সুলতানপুর’। এই নামেই সিনেমাটি আনকাট ছাড়পত্র পেয়েছে। এমনকি সেন্সর বোর্ডের সদস্যরা ফোন করে প্রশংসা করেছেন।
তিনি আরও জানান, আগামী জানুয়ারি মাসে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নায়িকা অধরা খান বলেন, ‘অবশেষে সিনেমাটা মুক্তি পাচ্ছে। খুবই ভালো লাগছে। এতদিন সিনেমাটি নিয়ে যে উদ্দীপনা ছিল তা আরও বেড়ে গেল। এই গল্পটা সবার ভালো লাগবে। কাজটি নিয়ে আমি অনেক আশাবাদী।’

উল্লেখ্য, ‘সুলতানপুর’ সিনেমার কাহিনি লিখেছেন আসাদ জামান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। আরও আছেন সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION