1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

শ্বাসরুদ্ধকর জয় পেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৫৬৩ Views

সহজ ম্যাচকে কঠিন করে জিতল বাংলাদেশ। আফগানদের দেয়া ১৫৪ রানের লক্ষে খেলতে নেমে ১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।

শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬ রানে ৫ বলে ৪ রান করে ফজলহক ফারুকির বলে বোল্ড হন ওপেনার রনি তালুকদার।

রনির বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন লিটন দাস। তবে দলীয় ৩০ রানে ১২ বলে ১৪ রান করে আউট হন শান্ত। স্পিনার মুজিবের বলে বোল্ড হন তিনি।

এরপর দলীয় ৩৯ রানে আউট হন লিটন। ১৯ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি। লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। ইনিংসের ৭ ওভার ২ বলের পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টি থামার পর আবার খেলা শুর হয়। এরপর কিছুটা রানের গতি বাড়িয়ে ব্যাট করতে থাকেন সাকিব। তবে দলীয় ৬৪ রানে ১৭ বলে ১৯ রান করে আউট হন সাকিব।

এরপর ক্রিজে আসেন শামীম পাটোয়ারি। তাদের সাবধানী খেলায় ম্যাচে ফিরে বাংলাদেশ। হৃদয় ও শামীম মিলে ৭৩ রানের জুটি গড়েন। তবে দলীয় ১৩৭ রানে ২৫ বলে ৩৩ রান করে আউট হন শামীম।

শামীমের আউটের পর ক্রিজে আসেন মিরাজ। মিরাজকে সঙ্গে বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যায় হৃদয়। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ৬ রান। হাতে ছিল ৫ উইকেট। ওভারের প্রথম বলে ৪ মারেন মিরাজ। তবে এরপর টানা তিন বলে মিরাজ, তাসকিন ও নাসুমের উইকেট তুলে নিয়ে নাটক জমিয়ে তুলে আফগান পেসার জানাত করিম।

নাটকীয়পূর্ণ এই ম্যাচে টাইগারদের ২ বলে দরকার ২ রান, হাতে ২ উইকেট। এমন সমীকরণের ম্যাচে চার মেরে সব নাটকের অবসান ঘটিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শরিফুল ইসলাম। হৃদয় ৩২ বলে ৪৭ ও শরিফুল ১ বলে ৪ রানে অপরাজিত থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION