1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

বিএনপির রাজনৈতিক তৎপরতায় বিচলিত আওয়ামীলীগ।

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৯১৮ Views

আটলান্টিক সংবাদ নিউজ ডেস্ক: গত ৩ ডিসেম্বর, শনিবার রাজশাহীতে অনুষ্ঠিত সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন “জনগণের প্রতি আস্থা না থাকায়, সরকার ক্ষমতা হারানোর দুঃস্বপ্ন দেখছে।” তিনি বলেন,“আমরা ১০ ডিসেম্বর নয়াপল্টনে শান্তিপূর্ণভাবে জনসভা করতে চাই। কিন্তু ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগের ঘুম হারাম হয়ে গেছে।

রাজশাহী বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে, বিএনপির রাজশাহী মহানগর শাখা রাজশাহী মাদ্রাসা মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিভাগের আট জেলা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

মির্জা ফখরুল বলেন,“আগেও বিএনপি কোনো বিশৃঙ্খলা ছাড়াই নয়াপল্টনে সমাবেশ করেছে, এমনকি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে অতীতে সমাবেশ করেছে।” তিনি আরও বলেন,আওয়ামীলীগ জানে মানুষের প্রতি আওয়ামীলীগের আস্থা নেই। তাই আওয়ামীলীগ ভীত যে বিএনপি ক্ষমতায় আসবেই।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নগরী ও এর আশপাশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে এবং প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করেছে।

রাজশাহীতে বিএনপির সমাবেশস্থলের ১০ কিলোমিটারের মধ্যে, পাঠানপাড়া, সিপাইপাড়া, লক্ষ্মীপুর, ফায়ার সার্ভিসের মোড়, বর্ণালী, নগরভবন এলাকায় বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ। এমন কি এসব এলাকার ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধাও বন্ধ করে রাখা হয় বলে জানান নেট ব্যবহারকারীরা।জানা গেছে, বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রান চাঞ্চল্য ধরে রাখার জন্য শনিবার সকাল সাড়ে ১০টায় বিএনপির সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীত শেষ হাওয়ার পর থেকে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেয় । মূল সার্ভার থেকে সংযোগ বন্ধ করে রাখা হয়েছে বলে জানা যায়। তবে ইন্টারনেট বন্ধ থাকায় সবছেয়ে বেশী বিপাকে পড়েছেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION