1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে নিউইয়র্ক-সিঙ্গাপুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৭৮৩ Views

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে যৌথভাবে অবস্থান করছে নিউইয়র্ক ও সিঙ্গাপুর। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপে এমন তথ্য উঠে এসেছে। প্রথমবারের মতো নিউইয়র্ক তালিকার শীর্ষে উঠে এলো। গত বছর শীর্ষে থাকা তেল আবিব রয়েছে তৃতীয় স্থানে।

ইআইইউর বার্ষিক জরিপ প্রতিবেদন বলছে, বিশ্বের বড় বড় শহরগুলোতে জীবনধারণের গড় ব্যয় ৮ দশমিক ১ শতাংশ বেড়েছে।

এর পেছনে ইউক্রেন যুদ্ধ এবং করোনার প্রভাবে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার দায় রয়েছে।

ইস্তানবুলে মুদ্রাস্ফীতি অনেক বেড়েছে। শহরটিতে মূল্যস্ফীতি বৃদ্ধির হার ৮৬ শতাংশ, বুয়েন্স আয়ার্সে ৬৪ শতাংশ ও তেহরানে ৫৭ শতাংশ।

নিউইয়র্ক তালিকার শীর্ষে উঠে আসার অন্যতম প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্রে উচ্চ মুদ্রাস্ফীতি। গত ৪০ বছরের মধ্যে এই বছর যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি। এ কারণে শীর্ষ ১০- এ রয়েছে লস অ্যাঞ্জেলস ও সান ফ্রান্সিসকো।

১৭৩টি শহরে মার্কিন ডলারে খাদ্য কেনা এবং সেবা নেওয়ার খরচ এই জরিপে বিবেচনায় এনে থাকে। তবে চলতি বছর কিয়েভকে জরিপে আনা হয়নি।

ইআইইউ বিশ্বের ১৭২টি শহরে ২০০টি পণ্য ও সেবার ৪০০টি একক দাম তুলনা করেছে।

এই জরিপে নেতৃত্বে থাকা উপাসনা দত্ত বলেন, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা এবং চীনের শূন্য-কোভিড নীতির কারণে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION