1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

বিয়ে করলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৭৬৫ Views

ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন ফারিয়া শাহরিন।

শুক্রবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে সুখবরটি নিজেই দিয়েছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, সবার দোয়া চাই। ঘরোয়াভাবেই অভিনেত্রীর কাবিন হয়েছে বলে জানা গেছে।

তবে সামাজিকমাধ্যমে দেওয়া ওই পোস্টে কাকে বিয়ে করেছেন সে বিষয়ে কিছু উল্লেখ করেননি ফারিয়া।

পোস্টটি করার সঙ্গে সঙ্গে রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্ট বক্সে। একজন লেখেন, আলহামদুলিল্লাহ, প্রিয় আপু, দিনের প্রথম সুসংবাদ শুনে ভীষণ খুশি হলাম। অনেক দোয়া ও ভালোবাসা রইল।

পোস্টে একজনের কমেন্টের জবাবে ফারিয়া জানান, ঘরোয়াভাবেই কাবিন সম্পন্ন হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় অভিনেত্রী ফারিয়া শাহরিনের। তখন জানিয়েছিলেন, চার বছর প্রেমের পর বাগদান সেরেছেন।

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০০৭ সালে প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। কাজল আরেফিন পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION