1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

গণসমাবেশ সফল হবে ইনশাআল্লাহ : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৭৬৪ Views

বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বিমানযোগে তিনি হজরত শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। সেখানে স্থানীয় নেতারা তাকে শুভেচ্ছা জানান। তিনি রাজশাহীর কাজিহাটা এলাকার একটি হোটেলে রাত্রিযাপন করবেন।

বিমানবন্দর থেকে মির্জা ফখরুল গাড়ি বহর নিয়ে সমাবেশস্থল মাদরাসা মাঠের পাশের ঈদগাহ মাঠের সড়কে আসেন। এ সময় সমাবেশে আসা নেতাকর্মীরা তাকে ঘিরে বিভিন্ন স্লোগান দেন।

সেখানে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আগামীকালের গণসমাবেশ সফল হবে ইনশাআল্লাহ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, শত বাধা-বিপত্তি উপেক্ষা করে, কষ্ট করে আমরা আজকে গণতন্ত্রের মুক্তির জন্য এখানে এসে উপস্থিত হয়েছি। রাজশাহীতে এই শীতের রাতে, আপনারা সারারাত খোলা আকাশের নিচে থেকে গণতন্ত্রের মুক্তির জন্য, দেশ ও নেত্রীর মুক্তির জন্য, ভোটের অধিকারের জন্য, আইনের শাসনের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। সেই জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিবাদন।

এদিকে সমাবেশস্থল মাদরাসা মাঠের পাশের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে ঈদগাহ মাঠে প্রবেশ করেন। সন্ধ্যায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের প্রত্যেক বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।

চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পরে (৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করবে দলটি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন চলছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION