1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

যুক্তরাষ্ট্রের ২৫ শহরে মুক্তি পাচ্ছে ‘দামাল’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৬০৪ Views

বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘দামাল’। স্বাধীন বাংলা ফুটবল টিমকে ঘিরে দামাল সিনেমার গল্প। ফরিদুর রেজা সাগরের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। সিনেমাটি যুক্তরাষ্ট্রে পরিবেশনার দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস।

শুক্রবার (২ ডিসেম্বর) থেকে ট্রেক্সাস, ফ্লোরিডা, ওহিও, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, মিশিগান, কানসাস, অ্যারিজোনা, নেভাদা, কলোরাডো, ওকালহোমা, লুজিয়ানা, ম্যাসাচুয়েটস অঙ্গরাজ্যের ২৫টি শহরে সিনেমাটি মুক্তি দিয়েছেন বলে জানালেন বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ।

এ প্রসঙ্গে রাজ হামিদ বলেন, গত ১৮ নভেম্বর নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে দামাল সিনেমার প্রিমিয়ার হয়। সেখানে সিনেমাটি দেখে উচ্ছ্বসিত দর্শকরা। বিজয়ের মাসে এই সিনেমাটি দ্বিতীয় ধাপে মুক্তি দিতে পেরে অন্যরকম ভালো লাগা কাজ করছে। এরই মধ্যে সিনেমাহলগুলোতে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। আশা করছি, এটি যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করবে।’

আগামী ৯ ডিসেম্বর তৃতীয় ধাপে ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, বাল্টিমোর, নিউ জার্সি, লং বিচ, পোর্টল্যান্ড, আটলান্টা, শিকাগো, ইন্ডিয়াপোলিস, বার্মিংহাম, টাম্পাসহ ৩৪টি শহরে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। আগামী দুই সপ্তাহে ৫৯টি হলে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালি দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বাংলাদেশে মুক্তি পায় সিনেমা দামাল। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনারসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION