1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

পদ্মায় নৌকাডুবি: একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৬০১ Views

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে এনামুল হক (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এঘটনায় এক শিশুসহ আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) দুপুর পৌনে তিনটার দিকে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগর টিকরপাড়া বালুগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এনামুল হক আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে।

নিখোঁজরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে নেজাম উদ্দিন (৫৭), একই এলাকার মৃত সোহরাবের ছেলে আব্দুর রহমান (৫২) ও চর দেবীনগর এলাকার সুমন আলীর ছেলে পাখি (১৩)।

আলাতুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এনামুল হকসহ আরও ৩-৪ জন মিলে আলাতুলি ইউনিয়নের মধ্যচর থেকে ফসল নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিল। ছয়রশিয়া আসার পথে রানীনগর টিকরপাড়া বালুগ্রাম এলাকায় এলে নৌকাটি হঠাৎ করে ঝড়ো হাওয়ার মুখে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা নদী থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION