1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের পরীক্ষা স্থগিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৫৭০ Views

ঘূর্ণিঝড় মোখার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের (১৪ মে) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৪ মে রোববার অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।

তার আগে একই কারণে চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের আগামী রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (১৪ মে) অনুষ্ঠিতব্য চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশাল বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া সারা দেশে এ দিনের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত থাকবে। তবে অন্য বোর্ডগুলোর রোববারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION