1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

আটলান্টিক সিটিতে জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নবান্ন উৎসবে প্রবাসীদের ভীড়।

আকবর হোসাইন
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৮৪৫ Views

আটলান্টিক সংবাদ প্রতিনিধি: এসো মিলি সবে নবান্নের উৎসবে,হারিয়ে যাই শীতে মজাদার পিঠার স্বাদে” এই শ্লোগানকে সামনে রেখে মজাদার পিঠা উৎসব “নবান্ন উৎসবের” আয়োজন করেছিলেন নিউজার্সীর সাউথজার্সীতে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের অন্যতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি। আটলান্টিক সিটির ২৫২৪ আর্টিক্ এভিনিউস্থ চাইনিজ কমিউনিটি সেন্টারে গত  ৩০ নভেম্বর ২০২২ মঙ্গলবার অনুষ্ঠিত হল এই নবান্ন উৎসব ২০২২। জালালাবাদ এসোসিয়েশনের এই আয়োজনে চাইনিজ কমিউনিটি সেন্টার ছিল লোকে লোকারন্য। আটলান্টিক সিটিতে বসবাসরত সকল অঞ্চলের বাংলাদেশীরা উপস্থিত হয়েছিলেন শীতের পিঠার স্বাদ নিতে।

আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই উৎসবে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি কামালউদ্দীন ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাউথজার্সীর বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

জালালাবাদ এসোসিয়েশনের অন্যতম নেতা আমিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী খ্যাতিমান সঙ্গীত শিল্পী চন্দন চৌধুরীর মন মাতানো বাংলা ও হিন্দি গান পরিবেশনা সবার কাছে ছিল খুবই উপভোগ্য । অতিথী শিল্পীর পাশাপাশি উৎসবে সঙ্গীত পরিবেশন করেন রবিউল হোসেন মাছুম ও আমিনুর রহমান।

এসোসিয়েশনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্তিত হয়ে অনুষ্ঠানটি সফল করায় সকলকে ধন্যবাদ জানান।  নবান্ন উৎসবের সার্বিক সহযোগিতায় ছিলেন, রোকন পাশা, তুষার আহমদ, আবু সুফিয়ান, আবদুস সালাম, লুৎফুর রহমান ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION