1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

ভারী বর্ষণ-বন্যায় কঙ্গোতে ১৭৬ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১১৩৭ Views

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলীয় দক্ষিণ কিভু প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৭৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। প্রতিবেশি দেশ রুয়ান্ডায় প্রবল বর্ষণে কয়েক ডজন লোকের মৃত্যুর পর দেশটিতে এ প্রাণহানি ঘটলো। খবর এএফপি’র।

প্রতিবেদনে বলা হয়, রুয়ান্ডার ওই সীমান্ত অঞ্চলে বন্যায় শত শত ঘরবাড়ি ভেসে গেছে। দক্ষিণ কিভুর গভর্নর থিও এনগওয়াবিজে জানিয়েছেন, লেক কিভুর পশ্চিমে এবং রুয়ান্ডা সীমান্তের কাছের কালেহে অঞ্চলে এখনো কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার সময় তিনি বলেন, ‘ভয়াবহ এ বন্যায় ‘আমাদের দেশের প্রায় ১৭৬ জন প্রাণ হারিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, এখনো প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছে।’

এরআগে কালেহের সহকারী প্রশাসক আর্কিমিড কারহেবওয়া এএফপি’কে ১০০ জনের প্রাণহানির কথা জানিয়েছিলেন।

শুক্রবার সন্ধ্যায় সরকার ঘোষণা করেছে যে এ প্রাকৃতিক দুর্যোগে ‘প্রাণ হারানো দেশবাসীদের স্মরণে’ জাতীয় পতাকা অর্ধনমিত রেখে সোমবার একদিনের জাতীয় শোক পালন করা হবে।

তিনি বলেন, ভারী বর্ষণের পর বিভিন্ন নদীর তীর ভেঙে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম ডুবে গেছে। বন্যায় শত শত ঘরবাড়ি ভেসে গেছে।

এদিকে প্রতিবেশি দেশ রুয়ান্ডায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় এ সপ্তাহে কমপক্ষে ১২৭ জনের মৃত্যু হয়েছে। রুয়ান্ড কিভু হ্রদের অপর পাশে অবস্থিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION