1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

ওয়াশিংটনে মোমেন-ব্লিঙ্কেন বৈঠক সোমবার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১০৫৭ Views

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেনের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার ওয়াশিংটনে বৈঠকে বসতে চলছেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক হবে।

রোববার (৯ এপ্রিল) নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে যাবেন আবদুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সোমবার দুপুর ২টায় (যুক্তরাষ্ট্র সময়) এই বৈঠক হওয়ার সম্ভাবনা আছে।

জানা গেছে, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের আগে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেশকিছু সুস্পষ্ট বার্তা দেওয়া হতে পারে।

২০২১ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি অগ্রাধিকার দিয়ে চলেছে। ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে এ ইস্যুটি আবারও উঠতে পারে।

এছাড়া রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বরাবরই সরব ভূমিকায় রয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও শরণার্থীদের অর্থ সহায়তার বিষয়টি তুলতে পারেন ড. মোমেন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া চলতি মাসের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের বিষয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আগামী জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে বিষয়টি নিয়ে আবারও আলোচনা তুলতে পারেন ব্লিঙ্কেন।

এদিকে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশকে পাশে চায় দেশটি। ব্লিঙ্কেনের বৈঠকে এ ইস্যুটি আসতে পারে। এছাড়া বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, শ্রম অধিকার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, ইউক্রেন ইস্যু আলোচনায় প্রাধান্য পেতে পারে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষে গত বছরের ৪ এপ্রিল ওয়াশিংটনে ড. এ কে আব্দুল মোমেন ও অ্যান্টনি জে ব্লিঙ্কেন বৈঠক করেছিলেন। এক বছর পর আবারও আলোচনায় বসছেন দুই নেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION