1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

দুর্দান্ত জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৬০৪ Views

অনেক শংকা ছিল, ভয় ছিল, আর ছিল অনেক সমীকরণ। লিওনেল মেসিরা বেছে নিলেন সহজ সমীকরণটাই। অর্থাৎ জিতলেই নিশ্চিত বিশ্বকাপের শেষ ষোলো। এই লক্ষ্য পূরণের কঠিন কাজটা সহজেই সারল লিওনেল মেসির দল।

দর্শনীয় ফুটবলে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নিশ্চিত করে ফেলল কাতার বিশ্বকাপের শেষ ষোলো।

কাতারের ‘পোর্টেবল’ স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল আর্জেন্টিনা। তাদের দারুণ ফুটবলে পোল্যান্ড বেশ চাপে পড়ে যায়। আক্রমণের চেয়ে তারা মন দেয় ডিফেন্সে। রবার্ট লেভানডস্কি যেন নিজের ছায়া হয়ে ছিলেন। অন্যদিকে একের পর এক আক্রমণ করলেও সাফল্য পাচ্ছিল না আর্জেন্টিনা। এর মাঝে ৩৮তম মিনিটে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি!

ডি বক্সের ভেতর আর্জেন্টিনা অধিনায়ককে ফাউল করেছিলেন পোলিশ গোলকিপার। ভিএআরএর সাহায্যে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু লিওনেল মেসির শট দারুণভাবে ঠেকিয়ে দেন পোলিশ গোলকিপার ভয়চেক সেজনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। মজার ব্যপার হলো, ম্যাচের আগে তিনি মেসির পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

বিরতির পর প্রথম মিনিটেই জালের দেখা পায় আর্জেন্টিনা। পোল্যান্ডের রক্ষণের ভুলে বল পেয়ে যান নাহুয়েল মোলিনা। তার কাটব্যাক থেকে বল পেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বিপরীতে পোলিশরা যেন রক্ষণ বাঁচাতেই ব্যস্ত ছিল। আর্জেন্টিনার দূর্গে তারা তেমন কোনো আক্রমণই করতে পারছিল না।

এই সুযোগে ৬৭তম মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ান আলভারেজ। এনজো ফার্নান্দেজের থেকে বল পেয়ে তিনি নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। শেষদিকে মাঠে নামার পর ৮৭ মিনিটে সহজতম সুযোগ মিস করেন লাওতেরো মার্টিনেজ। পোলিশ গোলকিপারকে একা পেয়েও তিনি শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION