1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা মে’তে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৬০৪ Views

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী মে মাসে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী সপ্তাহের শেষ দিকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ মার্চ) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তাদের এক অনানুষ্ঠানিক সভায় পরীক্ষার তারিখ নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষার কেন্দ্র পাওয়া, রমজানসহ বেশ কিছু কারণে মার্চ বা এপ্রিলে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। তাই আগামী মে মাসে প্রিলি পরীক্ষা নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে মে মাসের প্রথম দিকে পরীক্ষা আয়োজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একটি তারিখও চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত করা তারিখ নিয়ে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসবে পিএসপি। তারপরই আনুষ্ঠানিকভাবে তারিখ জানাবে।

এ বিষয়ে পিএসসির সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার বলেন, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার কবে নেওয়া যায় তার একটি প্রাথমিক তারিখ চূড়ান্ত করা হয়েছে। যে তারিখটি নির্ধারণ হয়েছে সেটি নিয়ে আরও পর্যালোচনা করা হবে। আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।

গত বছরের ৩০ নভেম্বর পিএসসি ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদনের শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। এতে আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION