1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

মেডিকেলে ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু মঙ্গলবার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৫৬৪ Views

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদনের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আবেদন শুরু হবে মঙ্গলবার (১৪ মার্চ) থেকে।

রোববার (১২ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, যেকোনো টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে একহাজার টাকা পরিশোধ করে এ আবেদন করা যাবে। আগামী ২২ মার্চ পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন।

পুনঃনিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি: টেলিটকের যে কোনও প্রিপেইড মোবাইল ফোন থেকে SMS করতে হবে। ১ম SMS: GME <Space> RSC<Space>Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME <Space> RSC< Space > 1116000 ) ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে। ২য় SMS: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME< Space > RSC<Space>YES<Space>PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে (যেমন: DGME< Space > RSC<Space>YES< Space > 3699) ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।

ভর্তি সংক্রান্ত বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION