1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

‘ঠোকর’ সিনেমা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৫৯৮ Views

শেষ হলো ‘ঠোকর’ সিনেমার প্রথম ধাপের শুটিং। ফ্রাইডে প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমা পরিচালনা করছেন মাজহার বাবু।

নির্মাতা জানিয়েছেন, গল্পের প্রয়োজনেই ছোট ছোট লটে ভাগ করে ছবিটির শুটিং করা হচ্ছে। প্রথম লটের শুটিং করা হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে। এই পর্যায়ে শুটিং করেছেন মনিরা মিঠু, সাইফ চন্দন, আসমা ঝিলিক ও অধরা খান। দ্বিতীয় পর্যায়ের শুটিংয়ে বেশ কয়েকজন তারকা অংশ নেবেন। চলতি মাসেই ছবির সিংহভাগ শুটিং শেষ হবে।

‘ঠোকর’ সিনেমায় নায়িকা হিসেবে আছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা অধরা খান। তার বিপরীতে নায়ক হিসেবে অভিষিক্ত হচ্ছেন মডেল-উপস্থাপক ও ছোট পর্দার অভিনেতা ইভান সাইর।

পরিচালক মাজহার বাবু বলেন, ‘ভিন্নধর্মী একটি গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছি। গল্প নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক। ২৪ বছর ধরে সিনেমা নির্মাণের সাথে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব।’

মনিরা মিঠু বলেন, ‘সময় উপযোগী গল্প নিয়ে ছবিটি নির্মাণ হচ্ছে। আমরা চরিত্রটা আমি অনেক উপভোগ করেছি। আশা করি ছবিটি সবাই ভালো লাগবে।’

সাইফ চন্দন বলেন, ‘ভালো একটি কাজ হচ্ছে ঠোকর। একেবারেই বর্তমান সময়ের গল্প। দর্শক টানার মতো অনেক কিছুই আছে এই ছবিতে। আমার চরিত্রটাও ভিন্ন।‘

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION