1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

কাঁচা আম দিয়ে শোলের ঝোল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৩৩৯ Views

আমের মৌসুমে হরেক পদের রান্নায় আম ব্যবহার করা হয়। গরমে কাঁচা আমের টক স্বাদ গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমিষ ঘরানার খাবার রাঁধতে চাইলে কাঁচা আম এ শোলের ঝোল হতে পারে দারুণ একটি পদ।

কাঁচা আম এ শোলের ঝোল তৈরিতে যা লাগবে

১. ৪-৬ টুকরা শোল মাছ।
২. একটি কাঁচা আম।

৩. তিন টেবিল চামচ সরিষা বাটা।

৪. পরিমাণমত হলুদ গুঁড়া।

৫. স্বাদমত লবণ।

৬. এক চা চামচ পাঁচফোড়ন।

৭. ৩-৫টি কাঁচামরিচ।

৮. ৩-৪ টেবিল চামচ সরিষা তেল।

৯. দুইটি শুকনা মরিচ।

কাঁচা আম এ শোলের ঝোল যেভাবে তৈরি করতে হবে

মাছগুলো ভালোভাবে ধুয়ে এতে অল্প লবণ, হলুদ গুঁড়া ও সরিষা তেল মাখিয়ে ১৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। অন্যদিকে সরিষা বাটা আধা কাপ পানিতে মিশিয়ে গুলিয়ে রাখতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে অল্প আঁচে মাছগুলোর উভয় পাশ ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজা যাবে না। অল্প ভাজা হতেই তুলে নিতে হবে।

মাছ তুলে নেওয়ার পর একই তেলে পাঁচফোড়ন ও শুকনা মরিচ দিয়ে ভাজতে হবে। পাঁচফোড়নের গন্ধ ছাড়লে আমের টুকরা দিয়ে দিতে হবে। অল্প আঁচে রেখে এতে হলুদ গুঁড়া ও লবণ দিয়ে নাড়তে হবে। আম সিদ্ধ হয়ে আসলে পানি মিশ্রিত সরিষা বাটা দিয়ে নেড়ে মাছের টুকরা ও কাঁচামরিচ ফালি দিয়ে দিতে হবে।

হালকা নেড়ে পাত্রের মুখ ঢেকে মাঝারি আঁচে রাঁধতে হবে। ঝোল টেনে আসলে লবণ চেখে নামিয়ে পরিবেশন করুন মন মতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION