1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

আফগানিস্তানে স্কুলে বোমা হামলায় নিহত ১৫

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৭০৫ Views

 

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামাঙ্গান প্রদেশে একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

প্রাদেশিক মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির বলেছেন, বুধবার (৩০ নভেম্বর) সামাঙ্গনের রাজধানী আইবাকের একটি স্কুলে বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১৩০ মাইল) উত্তরে আইবাকের একজন চিকিৎসক বলেছেন, নিহতদের বেশিরভাগই যুবক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এএফপিকে বলেন, তারা সবাই শিশু ও সাধারণ মানুষ।

খবরে বলা হয়, আফগানিস্তানের সামাঙ্গন প্রদেশের ওই মাদরাসায় বুধবার বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে বোমা ফাটে। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে চার দিক। তালেবানের পক্ষ থেকে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত জহিদা মাদরাসায় হামলাটি হয়েছে। সেখানে তখন প্রার্থনা সেরে সবে উঠছিলেন ছাত্র এবং শিক্ষকেরা। কাবুলের এক চিকিৎসক জানিয়েছেন, মৃতদের অধিকাংশই শিশু এবং সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION