1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

শেখ হাসিনার উন্নয়ন অতীতের কিসসা-কাহিনীর মতো: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭০৫ Views

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়ন অতীতের কিসসা-কাহিনীর মতো। আওয়ামী লীগ সরকার যদি আবারও ক্ষমতায় আসে তাহলে আরও বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

সরকারের বিভিন্ন সহায়তার উপকারভোগী সাধারণ মানুষের এ মিলন মেলায় দেশের উন্নয়ন-অগ্রগতি ও শান্তি-সমৃদ্ধি অব্যাহত রাখতে সকলকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান ড. হাছান মাহমুদ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আওতায় সরকারের বিভিন্ন সহায়তার উপকারভেগীদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

উপজেলার ধামাইরহাট ভিএইড পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের সরকার কয়েক হাজার মানুষকে নানা ধরনের ভাতা সুবিধা দিয়ে আসছে। এই সুবিধা দিচ্ছে জনগণ ও নৌকা মার্কার সরকার প্রধান শেখ হাসিনা। এর আগে খালেদা জিয়া, এরশাদ ও তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেসময় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ও ফ্যামিলি কার্ড, করোনার সময় মোবাইলে টাকা প্রদান এসব ছিল না।

তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করেছিল বলে খালেদা জিয়া ক্ষমতায় এসে এসব বন্ধ করে দিয়েছিল। ঠিক তেমনি শেখ হাসিনা এখন যে ভাতা দিচ্ছে পরবর্তী নির্বাচনে অন্য কেউ ক্ষমতায় আসলে তা বন্ধ করে দেবে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আপনারা যে টাকা জমা দেন সরকার তার দেড় থেকে দ্বিগুণ টাকা লাভ দিচ্ছে। শেখ হাসিনা সরকারের এসব কার্যক্রম অতীতের কিসসা-কাহিনীর মতো মনে হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION