1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

মানবতার সেবায় এগিয়ে এসে অনন্য নজির স্থাপন করল যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটির বাংলাদেশীরা।

Akbar Hussain
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮১০ Views

আটলান্টিক সংবাদ নিউজ ডেস্ক: গত ১৭ ফেব্রয়ারী,২০২৩ শুক্রবার আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশীরা মানবতার সেবায় এগিয়ে এসে তুরষ্কের ভূমিকম্পে ক্ষতি গ্রস্তদের জন্য ১৫০ বক্সে শীত বস্ত্র এবং ৪০ হাজার ডলার ক্যাশ ডোনেশান পাঠানোর সকল ব্যবস্থা  সম্পন্ন  করেছেন। আটলান্টিক সিটির ১৬ নর্থ ফ্লোরিডা এভিনিউতে স্থাপিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন এবং আবদুর রহিমের আহবানে সাড়া দিয়ে আটলান্টিক কাউন্টিতে বসবাসরত মুসলমানেরা স্ব-প্রনোদিত হয়ে এই উদ্যোগে ঝাঁপিয়ে পড়েন।গত ১০ দিন ধরে মুসলিম সেন্টার অব আটলান্টিক সিটির ২০জন কর্মী শীত বস্ত্র কালেকশান,পরিধান যোগ্য বস্ত্র পৃথকীকরন এবং বিভিন্ন বক্সে সাজিয়ে রাখার কাজ সম্পন্ন করেছেন। আজ নিউইয়র্কস্থ  তার্কিশ এ্যাম্বাসির প্রতিনিধিদের কাছে ডোনেশান হস্তান্তর করেন ইকবাল হোসেন এবং আবদুর রহিম। তার্কিশ এ্যাম্বাসির প্রতিনিধি ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির এই উদ্যোগকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং বলেন বর্তমান সময়ে তুরষ্কের ভূমিকম্পে ক্ষতি গ্রস্তদের কাছে প্রতিটি জিনিসই খুবই গুরুত্বপূর্ন।

ইকবাল হোসেন বর্তমানে আর্থিক ডোনেশান ছাড়া অন্য কোন ডোনেশান আপাদত গ্রহন  না করার কথা উল্লেখ করেন। তিনি বলেন যুক্তরাষ্ট্রের তার্কিশ  ভূমিকম্প ফান্ড রাইজিং টিমের একজন সদস্য হিসেবে তার প্রতিষ্ঠান ডোনেশান কালেক্টের কার্যক্রম  চালিয়ে যাচ্ছে । তিনি ডোনেশান প্রদানকারীদেরকে GOFUNDME  এ  তার নাম সিলেক্ট করার মাধ্যমে তাদের ডোনেশান প্রেরনের আহবান জানান।

ইকবাল হোসেনের এই উদ্যোগ ইতিমধ্যে সাউথজার্সীর বাংলাদেশীদের কাছে বিপুল ভাবে প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION