1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

জাতি ভালো একজন রাষ্ট্রপতি পেয়েছে: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭০৩ Views

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দুরদর্শী। ওনার প্রজ্ঞা দিয়েই মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নিয়েছেন এবং জাতিকে একজন ভালো রাষ্ট্রপতি দিয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কৃষিবিদ দিবসের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিকরা তো কতো মানুষকেই আলোচনায় (রাষ্ট্রপতি পদে) নিয়ে এসেছেন। সেটির সমালোচনা করতে চাই না। তবে যাকে দেওয়া হয়েছে (রাষ্ট্রপতি) তিনি ভালো একজন আইনবিদ এবং অনেক বড় পদেই ছিলেন।

আব্দুর রাজ্জাক বলেন, তার (মো. সাহাবুদ্দিন) রাজনৈতিক প্রতিশ্রুতি মুক্তিযুদ্ধের পক্ষে এবং তিনি ছাত্রজীবন থেকে আন্দোলন সংগ্রাম করেছেন।

তিনি আরও বলেন, আমরা অনেক সময় না বুঝে সমালোচনা করি। যখন ড. শিরিন শারমিনকে স্পিকার করা হয় তখনও সমালোচনা ছিলো। কিন্তু এখন দেখেন, মানুষ তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাচ্ছে। কাজেই মো. সাহাবুদ্দিন সাহেবকেও মানুষ গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION